ওডেস্কে কি কি ধরণের কাজ পাওয়া যায় ?
নিজের বাড়িতে বসে দূরবর্তী অর্থাৎ যেকোনো জায়গার কাজ করা যায় এমন কাজ সাধারনত ওডেস্কে বেশী থাকে । এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলঃ
ওয়েব ডেভেলপমেন্ট (যেমন, ওয়ার্ডপ্রেস, সি.এস.এস, পি.এইচ.পি, এইচ.টি.এম.এল, জুমলা ইত্যাদি)
১. ওয়েব ডিজাইন (যেমন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, থিসিস ডিজাইন, ওয়েব-পেজ ডিজাইন ইত্যাদি)
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট (যেমন, ডেস্কটপ এপ্লিকেশন তৈরি, মোবাইল এপস তৈরি ইত্যাদি)
৩. ব্লগ রাইটিং অথবা আর্টিকেল রাইটিং (যেমন, কোনো ব্লগের জন্য পোস্ট, রিভিউ রাইটিং ইত্যাদি)
৪. ডাটা এন্ট্রি (যেমন, পিডিএফ থেকে এক্সেল শিট সম্পাদন, ক্যাপচা এন্ট্রি ইত্যাদি)
৫. গ্রাফিক্স ডিজাইন (যেমন, এডোব ইলাস্ট্রেটর, ফটোশপ ইত্যাদি)
৬. কাস্টমার সাপোর্ট (যেমন, ইমেইল রেসপন্স, কল রেসপন্স ইত্যাদি)
৭. সেলস মার্কেটিং (যেমন, এস.ই.ও, মার্কেট রিসার্চ ইত্যাদি)
এছাড়াও ওডেস্কে হাজারো রকমের কাজ রয়েছে যেই সমস্ত কাজ করে আপনি প্রচুর পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন।