বর্তমান
বিশ্বে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য
সাইট। ওডেস্ক বায়ার এবং ফ্রিল্যান্সার উভয়ের কাছেই অনেক বেশী জনপ্রিয়। যার ফলে
বর্তমানে এই সাইটটিতে কাজ করছে প্রায় এক লক্ষেরও
বেশী ফ্রীলায়েন্সার । ওডেস্ক ডট কম নামক এই সাইটটিতে রয়েছে ডাটা এন্ট্রি থেকে
শুরু করে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, আর্টিক্যাল রাইটিং, (এসইও) অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রোগ্রামিং ইত্যাদি সহ বিভিন্ন রকমের কাজ।
১. ওডেস্ক ডট কম নামক এই সাইটে রয়েছে 'নির্দিষ্ট
পরিমাণ মূল্য' এবং 'প্রতি ঘন্টা
হিসাবে মূল্য অর্থাৎ (Hourly job)' উভয় প্রকার কাজ। তবে প্রতি
ঘন্টা হিসাবে কাজের জন্য ওডেস্ক ডট কম বেশি জনপ্রিয়। এই পদ্ধতিতে ফ্রিল্যান্সাররা
অন্যান্য ফ্রিল্যান্সার সাইটের চেয়ে তুলনামূলক বেশি অর্থ উপার্জন করতে পারে। এই
সিস্টেমে ইন্টারনেটে উপস্থিত থেকে একটি বিশেষ সফটওয়্যারের(Teamviewer) এর মাধ্যমে ফ্রিল্যান্সারকে কাজ করতে হয়। এ সময় একজন ফ্রিল্যান্সার কি কাজ করছেন তার স্ক্রীনশট বায়ারের কাছে চলে যায়। ফলে
বায়ার তার কাজের প্রতিনিয়ত আপডেট পেতে থাকেন।
২. ওডেস্ক ডট কম নামক এই সাইটটিতে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে
বিভিন্ন ধরনের পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে প্রোফাইল
বিল্ডিং এর সুবিধা। ফলে সত্যিকার অর্থে যারা নির্দিষ্ট বিষয়ে দক্ষ তারা
অগ্রাধিকার ভিত্তিতে ভাল বাজেটের কাজ পেয়ে থাকে।
৩. অধিকাংশ কাজের ক্ষেত্রে এসক্রো সিস্টেমের(কাজের শুরুতেই
বায়ার সাইটে টাকা জমা দিয়ে থাকে) যার কারনে ফ্রিল্যান্সারদের কাছে কাজ শেষে টাকা
পাওয়ার পুরোপুরি নিশ্চয়তা থাকে।
৪. যেহেতু এ সাইটে অন্যান্য সাইটের মত যে কেউ বিড বা (আবেদন)
করতে পারে না। অর্থাৎ, এ সাইটে কাজ করতে গেলে নুন্যতম
রেডিনেস টেস্ট দিতে হয় এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে পুরোপুরি ১০০%
প্রোফাইল সম্পন্ন না হলে পর্যাপ্ত বিড করতে পারে না, এসব
কারনে বায়ারদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সাইট এটি। যার ফলে বিশ্বে যতগুলো
ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক ডট কম নামক
এই সাইটটিতে সর্বাধিক পরিমানে কাজ জমা
হয়। এক্ষেত্রে বলা যায়, সবগুলো সাইটে যে পরিমাণ কাজ জমা
হয়, শুধুমাত্র ওডেস্কে ডট কমেই সেই পরিমাণ কাজ জমা হয়। যার
ফলে, বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য একটু সিরিয়াস হলেই
এ সাইটে কাজ পাওয়া সম্ভব।
মূল কথা হল এইযে , বর্তমানে বাংলাদেশে যত ফ্রিল্যান্সার কাজ করছে
তার মধ্যে, সবচেয়ে বেশী পরিমান ফ্রিল্যান্সারই ওডেস্ক ডট
কমে কাজ করছে। তুলনামূলক ভাবে কম রেটে কাজ করা এবং বিশ্বস্ততা ইত্যাদি কারণে বাংলাদেশী
ফ্রিল্যান্সাররা ভাল অবস্থানেই রয়েছে। ফ্রিল্যান্সিং-এ যারা নতুন কাজ করছেন বা
যারা করতে আগ্রহী তারা ওডেস্ক ডট কমে কাজের মাধ্যমে তাদের ফ্রিল্যান্সিং
ক্যারিয়ার শুরু করতে পারেন। প্রথমদিকে কাজ পেতে কিছুটা বেগ পেতে হলেও প্রোফাইল পুরোপুরি
১০০% কমপ্লিট হলে এবং ধৈর্যের সাথে লেগে থাকলে অবশ্যই এ সাইটে সফলতা পাওয়া সম্ভব।
অনেক বাংলাদেশী ফ্রিল্যান্সার রয়েছে, যারা শুরুতে কাজ
পেতে কিছু বিলম্ব হলেও বর্তমানে টিম নিয়ে কাজ করছে। ওডেস্ক ডট কম নামক এই সাইটে
বাংলাদেশী ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখলেই বিষয়টি বুঝতে পারা যায়।
