মতামত প্রকাশ করে আয়

আমরা অনেকেই অনলাইনে আয় করার অনেক উপায় সম্বন্ধে কিছু না কিছু জানি। তবে অনেকেই এটা জানিনা যে অনলাইনে নিজের মতামত প্রকাশের মাধ্যমে ও অর্থ উপার্জন করা যায় । মতামত প্রকাশের সাথে অর্থ উপার্জন এটি হচ্ছে অনলাইনে মাধ্যমে অর্থ উপার্জন করার একটি নতুন মাধ্যম। বর্তমানে ইন্টারনেটে এমন অনেক কোম্পানি আছে যারা তাদের বিভিন্ন প্রোডাক্ট ও সেবা সমূহ উল্লেখ করে অনলাইনে রিভিউ বা মতামত  প্রকাশের মাধ্যমে আয় করার সুযোগ দিয়ে থাকে । এক্ষেত্রে আপনার জন্য যা প্রয়োজন তা হল একটি ভালমানের ওয়েবসাইট । আপনার ওয়েব সাইট যত বেশি ভাল মানের হবে আপনার আয়ও ততো বেশী হবে । আপনি প্রতিটি পোস্টের অর্থাৎ মতামতের জন্য পেইড রিভিউ সাইট গুলোর কল্যাণেতাদের মাধ্যমে একটি মূল্য পাবেন । এখন তারা আপনাকে তাদের ব্র্যান্ডপন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ দিবে । শুধুমাত্র ব্লগে রিভিউ লেখা নয়বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের সাইটভিডিও শেয়ারিং সাইটডিরেক্টরিফোরাম থেকে শুরু করে অনেক ভাবেই মতামত প্রকাশের সাথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন ।
শুধুমাত্র অন্যের কাছ থেকে টাকা নিয়ে মতামত প্রকাশের সাথে আয় নয় আপনি ইচ্ছা করলে আপনার নিজের ব্লগ সাইট কিংবা ওয়েব সাইটেও বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের সাথে সাথে এফিলিয়েশন এর মাধ্যমেও মোটামোটি ভাল মানের অর্থ উপার্জন করতে পারবেন ।
বর্তমানে অনলাইনে এমন অনেক সাইট আছে যারা আপনাকে বিভিন্ন কোম্পানি খুজে দিতে সাহায্য করবে। এদের মাঝে  বেশ জনপ্রিয় সাইট গুলি হল পে-পার পোষ্ট , হাব-পেজ ইত্যাদি । এছাড়াও অনলাইনে আরো অনেক সাইট আছে । সেই সব সাইটে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তার পরে আপনাকে আপনার ওয়েব সাইট অথবা ব্লগ সাইটটিকে সংযুক্ত করতে হবে এবং সেই সাথে আপনাকে প্রতি পোস্টের জন্য কত টাকা করে দিতে হবে তাও আপনাকে নির্ধারন করে দিতে হবে । তারপরে সেই সাইটের যেকোন একজন এডমীন আপনার রিকোয়েস্ট ভ্যারিফাই করে দেখবে এবং আপনার সাইট যদি উন্নতমানের হয় এবং জনপ্রিয় হয় । তাহলে আপনি আপনার নির্ধারিত টপিকসের উপরে লিখেই আয় করতে পারবেন ।