ওডেস্কে কয় ধরনের কাজ পাওয়া যায়

ওডেস্কে কাজের প্রকারভেদঃ  
আজকের এই নিবন্ধে আমি আপনাদের সাথে ওডেস্কে কাজ করার প্রকারভেদ নিয়ে আলোচনা করবো । তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ওডেস্কে কাজের প্রকারভেদ সম্পর্কে । ওডেস্কে সাধারনত দুই ধরণের কাজ পাওয়া যায়ঃ-

১. নির্ধারিত মূল্য অর্থাৎ (ফিক্সড প্রাইস) :

নির্ধারিত পরিমান মূল্যের কাজে বায়ার যেভাবে বলবে আপনি সেইভাবে কাজ সম্পন্ন করে দেবেন । কাজ সঠিকভাবে পুরোপুরি সম্পন্ন হলে এপ্লিকেশন করার সময় যে পরিমান টাকায় কাজটি করার জন্য আপনি প্রস্তাব করেছিলেন বায়ার সেই পরিমাণ টাকা বায়ার আপনাকে দিতে বাধ্য থাকবে।



২. ঘন্টায় পারিশ্রমিক অর্থাৎ (আওয়ারলি জব) : 

ঘণ্টা হিসেবে কাজ করলে অর্থাৎ আপনি যদি আওয়ারলি জব করেন তাহলে আপনি একটি নির্দিষ্ট মূল্যে ঘণ্টা প্রতি সময়কাল উল্লেখ করে কাজের জন্য এপ্লাই করবেন। ফলেযত ঘন্টা কাজ করবেনততো ঘন্টার জন্য সেই পরিমাণ টাকা বায়ার আপনাকে দিতে বাধ্য থাকবে । তবে অবশ্যই আপনাকে বায়ারের কাজটি সঠিক ভাবে সম্পন্ন করতে হবে।