ওডেস্কে কোন বিষয়ে বায়ার বেশী নজর দেন


কাজ দেওয়ার ক্ষেত্রে বায়ার অবশ্যই সর্বপ্রথম আপনার প্রোফাইল দেখবেন । তারপর আপনার কভার লেটার দেখে আপনার ইংলিশে কথা বলার দক্ষতা নিরূপণ করবেন। তারপরআসবে আপনার পোর্টফলিও । এটি হচ্ছে আপনার অতীতের এ ধরণের কাজের বিবরণ । এটি আপনার প্রোফাইলেই দেয়া থাকবে । সব শেষে আসবেআপনার টেস্ট গুলোর ফলাফল । ওডেস্কে কাজ করতে টেস্ট অনেক গুরুত্বপূর্ণ। এ টেস্ট গুলো ওডেস্কের নিজস্ব প্রশ্নে হয়ে থাকে । আপনাকে প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.৮০ থেকে ৫.০০ এর মধ্যে রেজাল্ট দেখাতে হবে । যদি আপনি ঐ পরীক্ষাতে ২.৫০ পান তাহলেই আপনি পরীক্ষায় পাশ করবেন । তবে ভাববেন না ২.৫০ নম্বর পেলেই আপনি ভাল কাজ পাবেন , আপনার পরীক্ষার ফলাফল যতো ভাল হবে আপনার ভাল কাজ পাওয়ার সম্ভাবনা ও  ততো বেশী থাকবে ।