ব্লগ শব্দের অর্থ কি


ব্লগ শব্দটি এসেছে ওয়েব লগ থেকে এর অর্থ হচ্ছে আলোচনা বা তথ্য সম্ব্রিদ্ধ সাইট। বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে তথ্যের চাহিদা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। বই বা পাঠাগারে শত শত বই ঘেটে প্রয়োজনীয় তথ্য খোজা খুবই সময়সাপেক্ষ এবং কষ্টকর একটি ব্যাপার আর এই প্রয়োজনীয়তার ফলে অনলাইন ভিত্তিক ওয়েব লগ এর যাত্রা শুরু হয় যা পরবর্তীতে ব্লগ হিসেবে প্রচলিত হয়।
বর্তমান যুগে মানুষের তথ্য চাহিদা পুরনের লক্ষ্যে ব্লগ খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অনলাইনে ব্লগের কল্যানে তাদের চাহিদার উপর ভিত্তি করে তথ্য অনুসন্ধান করছেন। এবং অনেক মানুষ এই ব্লগের মাধ্যমে তাদের ব্যাবসার প্রসার করছেন। ফলে প্রতিদিন শত শত নতুন ব্লগের জন্ম হচ্ছে এবং অনলাইনে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ নিবন্ধ ।
যারা ব্লগিং করেন তাদেরকে ব্লগার বলা হয়। ব্লগাররা বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে থাকেন যেখানে উক্ত বিষয়ের উপর ভিত্তিকরে বিভিন্ন আলোচনাসমালোচনামন্তব্য ইত্যাদি যুক্ত হতে থাকে । ফলে ব্লগের মাধ্যমে আমরা সহজেই সমস্যাগুলোকে উপস্থাপন করতে পারি। ব্লগকে আমরা গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করতে পারি।
ব্লগকে আমরা আমাদের অনলাইন ডাইরি” ও বলতে পারি । অনলাইনে ব্লগ জনপ্রিয় হওয়ার সাথে সাথে নতুন নতুন অসংখ্য বৈশিষ্ট যুক্ত হতে থাকে বর্তমানে ব্লগের পরিধি অনেক বিস্তৃত হয়েছে ক্ষুদ্রমাঝারি ও বৃহৎ বিভিন্ন ব্লগকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান । কেউ কেউ ব্যাক্তিগত ভাবে ব্লগ পরিচালনা করছেন। কেউ আবার প্রফেশনালি ব্লগিং করছেন।