.jpg)
অনলাইনে ব্লগিংয়ের মাধ্যমে আয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল গুগল এডসেন্স। এটি অনলাইনে আয়ের একটি সহজ এবং নির্ভরযোগ্য উপায়। গুগল এডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করার জন্য প্রথমে আপনাকে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে হবে। গুগল এডসেন্সের সমস্ত শর্তাদি পূরণ করলে আপনার এডসেন্স একাউন্টটি এক্টিভেট হবে। এরপর আপনাকে আপনার এডসেন্স একাউন্টে প্রবেশ করে গুগলের বিজ্ঞাপনের কোড সংগ্রহ করতে হবে। এরপর ওই কোডগুলি আপনার ওয়েব সাইট অথবা ব্লগ সাইটে বসিয়ে দিতে হবে। তাহলেই গুগল এডসেন্সের বিজ্ঞাপন আপনার সাইটে প্রদর্শিত হবে। মনে রাখবেন বিজ্ঞাপনগুলি অবশ্যই আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। এক্ষেত্রে গুগল ক্রলার আপনার ওয়েবসাইটের কীওয়ার্ডগুলি খুজে বের করে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুগল এডসেন্সের নিয়মাবলী আপনাকে সঠিক ভাবে মেনে চলতে হবে। যেমন আপনি আপনার নিজের সাইটের বিজ্ঞাপনে ক্লিক করবেন না, তাছাড়া নিজের বন্ধুবান্ধব বা পরিচিত কাউকে বিজ্ঞাপনে ক্লিক করতে বলবেন না। গুগল টার্মস কন্ডিশনের ব্যাপারে খুবই কঠোর। সুতরাং গুগল এডসেন্সের নিয়মকানুন সঠিকভাবে মেনে ব্লগিং করলে আপনি এখান থেকেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন।