ছোট ছোট আর্টিকেল কেন লিখবেন

অনেক মানুষ আছেন যারা মনে করেন বড় বড় পোষ্ট লিখে পাবলিশ করলেই গুগল তাদের সাইটকে রেঙ্কিং এ নিয়ে আসবে।আপনি যদি মনে করে থাকেন, বড় বড় পোষ্ট লিখে পাবলিশ করলেই ইন্টারনেটের সার্চ ইঞ্জিন আপনাকে রেঙ্কিং এ নিয়ে আসবে। তাহলে আমি বলবো আপনি সেটা ভুল ভাবছেন।আপনি গুগলের সাম্প্রতিক আপডেটটা একবার দেখে আসুন তাহলেই বুঝতে পারবেন! পাঠক যদি আপনার সাইটিতে বার বার ফিরে না আসে অথবা আপনার কনটেন্ট না পড়েই আপনার সাইট থেকে বের হয়ে যায়, তাহলে আপনি আপনার বড় বড় কনটেন্ট দিয়েও তেমন কিছুই করতে পারবেন না। কারণ আপনি তো পাঠকের জন্য লিখেননি। সোশাল মিডিয়ায় খেয়াল করলে দেখবেন পাচশত ওয়ার্ডেরও কম এমন অনেক কনটেন্ট আছে, যেগুলো হাজার হাজার বার শেয়ার হয়েছে। সুতরাং আপনি কেন অকারণে আপনার সময় নষ্ট করে লেখাটি বড় এবং বিরক্তিকর করতে চাইবেন?
তাই লেখার সময় লক্ষ্য রাখা উচিত, যে বিষয়টি অল্প বাক্যে বুঝানো সম্ভব সেই বিষয়টি শুধু শুধু বেশী আলোচনার কোনো প্রয়োজন নেই। এতে পাঠক বিরক্ত হতে পারে এবং আপনার লেখা পরবর্তীতে পড়তে আগ্রহ হারাতে পারে। হয়তবা, পড়ার মাঝখানেই পাঠক আপনার লিখাটি ত্যাগ করবে। এটাই স্বাভাবিক। আপনি যখন পাঠক নিশ্চয়ই আপনিও তাই করেন।

সুতরাং লিখতে বসার সময় পাঠকের চাহিদাকে আপনার সামনে রাখুন। তারপর আপনার লেখার টপিকসের দিকে নজর দিন। পাঠকের চাহিদা এবং টপিকসের মধ্যে কম্বিনেশন করে লেখাটির সাইজ নির্ধারন করুন। আর মনে রাখবেন, আপনি সার্চ ইঞ্জিনের জন্য লিখছেন না, আপনি লিখছেন পাঠকের জন্য। আর বেশীরভাগ মানুষই অল্প কথার মাধ্যমে বুঝতে চায়।তাই আপনার লিখাটি আপনি যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে লিখতে চেষ্টা করুন।আর অল্প লিখার মধ্যে একটি বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করুন।দেখবেন পাঠকগন আপনার লিখাটি পছন্দ করবেন এবং পাঠকগন বারবার আপনার সাইটে প্রবেশ করবেন।