ব্যাকলিংক বিক্রি করে আয় করুন



আপনি চাইলে অনলাইনে ব্যাকলিংক বিক্রি করার মাধ্যমেও প্রচুর পরিমানে অর্থ উপার্জন করতে পারেন। ব্যাকলিংক কি সেটা নিশ্চই আপনারা জানেন। তারপরেও আজ আপনাদের একটু মনে করিয়ে দেই, যদি আপনার ওয়েব সাইট অথবা আপনার ব্লগ সাইটের লিংক অন্য কোন সাইটে থাকে তবে সেটি হবে আপনার সাইটের ব্যাকলিংক অথবা ইনকামিং লিংক। আর অন্য যে সাইটটিতে আপনার সাইটের লিংক থাকবে সে সাইটটির জন্য এ লিংকটি হবে আউটগোয়িং লিংক। সুতরাং ঐ সাইট থেকে যদি কোন ভিজিটর এই লিংকে ক্লিক করে তাহলে সে আপনার সাইটে চলে আসবে। এটি নিশ্চই জানেন কোন সাইটের ব্যাকলিংক যত বেশি থাকবে সেই সাইটের ভিজিটর আসার সম্ভাবনাও ততো বেশি থাকবে। তাছাড়া সার্চ ইঞ্জিনের রেজাল্টেও সাইটটি তত উপরে থাকবে। যদি আপনার সাইটটি জনপ্রিয় হয, তবে আপনার সাইটে আপনি অন্য সাইটের জন্য ব্যাকলিংক দিতে পারেন। এক্ষেত্রে প্রতিটি ব্যাকলিংকের জন্য আপনি ১৫-২০ ডলার করে পেতে পারেন। তবে এজন্য আপনার নিজেকে একজন দক্ষ ব্লগার হিসেবে  গড়ে তুলতে হবে।