আপনি যদি নিজেকে একজন পেশাদার ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অনেক দিকে খেয়াল রাখতে হবে। ব্লগ খোলার পর পরই অর্থ উপার্জনের পিছনে ছুটলে হবেনা। আপনি যদি ব্লগ খোলার পরই অর্থ উপার্জনের পিছনে ছোটেন তাহলে সেটা হবে আপনার জন্য অনেক বড় ভুল। অনেক মানুষ আছেন যারা একাধিক ব্লগ খোলে এবং দুই একটা করে পোস্ট দেওয়ার পর পরই অর্থ উপার্জনের পিছনে ছোটেন। কিন্তু কিছুদিন পর দেখা যায় তারা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তাদের মাথায় টাকার ভুত চেপে বসেছে। এমন অনেক মানুষ আছেন যারা কে কতো টাকা আয় করে সেটা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে নিজের কথা ভুলে যায়। তাই আমি বলবো আপনি প্রথমে একটা ব্লগ খুলুন এবং সেই ব্লগে আপনার ইচ্ছা মতো প্রচুর তথ্য দিন। যাতে পাঠক বারবার আপনার ব্লগে ফিরে আসে। তারপর আপনার ব্লগকে এমন ভাবে প্রচার করুন যাতে প্রতিদিন আপনার ব্লগে প্রচুর পরিমানে Visitor আসে। আপনি যখন দেখবেন আপনার ব্লগে প্রচুর পরিমানে Visitor আসছে, তখন আপনি Google Adsence এর জন্য Apply করতে পারবেন।
Google Adsence এ Apply করার পর Google আপনাকে permission দেওয়ার পর আপনি আয় করতে পারবেন।
মনে রাখবেন Visitor ছাড়া একটা ব্লগের কোন দাম নেই। তাই আপনি আপনার ব্লগের Visitorবাড়ানোর চেষ্টা চালিয়ে যান। ইনশা-আল্লাহ্ আয় আপনার হবেই।
ব্লগ থেকে আয় করার আরও অনেক উপায় জানার জন্য নিচের লিংক গুলুতে ক্লিক করুন।