অনলাইনে আর্টিকেল লিখে আয়

বর্তমানে অনলাইনে আর্টিকেল লিখে অর্থ উপার্জন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । অনলাইনে এমন অনেক ওয়েব সাইট আছে যেগুলোতে পাঠকগন বিভিন্ন ধরনের আর্টিকেল বা নিবন্ধ লিখে অনলাইনের মাধ্যমে আয় করতে পারেন । এখানে পাঠক বিভিন্ন বিষয় পড়ার পাশাপাশি লিখালিখি করেও সেই সাইটটিকে আরো তথ্যবহুল করার সুবিধা পেয়ে থাকেন। আবার এমন অনেক ওয়েব সাইট আছে যারা লেখকদের লিখা অনুযায়ী অর্থ দিয়ে থাকেন, আবার অনেকেই আছেন যারা  লেখকদের  সাথে মুনাফা ভাগ করে নেয় । আপনি ইচ্ছা করলে সেই সকল সাইটে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের নিবন্ধ লিখতে পারেন । আপনার লিখা যতো বেশি পাঠক পড়বে, আপনার আয়ও  ততো বৃদ্ধি পেতে থাকবে । এখন আপনার মাঝে প্রশ্ন আসতে পারে তারা কেন আপনাকে টাকা দিবে ? আসলে এটা এমন যে আপনি যখন  কোন পোস্ট বা আর্টিকেল ওদের সাইটে জমা দিবেন অথবা পাবলিশ করবেন তখন  ঐ পোস্ট বা আর্টিকেলের কারনে ঐ  সাইটের  বেশ ভাল পরিমানের টাকা আয় হবে , হতে পারে গুগলের এডসেন্সের মাধ্যমে অথবা অন্য কোন বিজ্ঞাপনের মাধ্যমে । আর যেভাবেই ওদের আয় হোক না কেন আপনার নিবন্ধ বা আর্টিকেলের জন্য যা আয় হবে তার নির্দিষ্ট একটা অংশ ওরা আপনাকেই দিবে। বর্তমানে অনলাইনে এমন বেশ কিছু জনপ্রিয় সাইট রয়েছে। তার মধ্যে বেশ জনপ্রিয় সাইট গুলি হচ্ছে পে-পার পোষ্ট , হাব-পেজ , ই-হাউ ইত্যাদি ।
মনে রাখবেন নিবন্ধ বা আর্টিকেল লিখে অনলাইনে অর্থ উপার্জন করতে চাইলে অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমনঃ
১.আপনাকে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে ।
২. আপনার পোস্ট অবশ্যই ইউনিক হতে হবে ।
৩.পোষ্ট কোয়ালিটি অবশ্যই অনেক ভাল এবং উন্নতমানের হতে হবে।
৪.আপনি সেইসব বিষয় নিয়ে লিখতে চেস্টা করুন যেই বিষয়ে আপনি ভাল বুঝেন ।
আর্টিকেল বা নিবন্ধ লেখার জন্য আপনার নিজের কোন ওয়েব সাইট অথবা ব্লগ সাইট থাকার কোন প্রয়োজন নেই । তাছাড়া আপনি আপনার নিজের একটা  ব্লগ সাইট খুলে সেখানেও বিভিন্ন টপিকসের উপরে আর্টিকেল লিখতে পারেন । এক্ষেত্রে প্রথম দিকে খুব একটা ফীডব্যাক পাবেন না কিন্তু একাধারে চেস্টা করে যান । ৫-৬ মাসের মাঝেই আপনার নিজের সাইট টাই আপনার বেশ ভাল মানের একটা আয়ের উৎস হতে পারে । ধৈর্য্য নিয়ে চলুন , দেখবেন সাফল্য আপনার হাতে আসবেই । মনে রাখবেন মানুষ চাইলে পারেনা এমন কোন কাজ নেই। প্রচণ্ড মনোবল নিয়ে এগিয়ে চলুন দেখবেন আয় আপনার হবেই । 
আর্টিকেল লিখে আয়ের জন্য আরও জানতে এইখানে ক্লিক করুন।